রাষ্ট্রপতিকে নিয়ে বিশেষ প্রজ্ঞাপন জারি, নতুন দায়িত্বে মির্জা ফখরুল
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ নতুন সিদ্ধান্ত সামনে এসেছে। নির্বাচন কমিশন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
নির্বাচনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর মির্জা ফখরুলের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়েও আলোচনা শুরু হয়েছে।
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তার নতুন দায়িত্বের অধ্যায় শুরু হবে।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের সামনে এখন রয়েছে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার নতুন ভূমিকা দেশের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনে, সেদিকেই নজর থাকবে সবার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়া নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান।