ভাইরে ভাই এই কি*স্তি*র জা*লা যে কত যারা কি*স্তি নিছে তারাই জানে… more

ভাইরে ভাই এই কি*স্তি*র জা*লা যে কত যারা কি*স্তি নিছে তারাই জানে, আর কি*স্তি*র লোক গুলোর ব্যবহার এমন আপনাকে সময় ও দিবে না
কিস্তির মাত্র ২১ হাজার টাকা বকেয়া। তা পরিশোধের জন্য চেয়েছিলেন চার দিন সময়। কিন্তু সেই সময় না দিয়ে গ্রাহকের ঘরে ঢুকে ফ্রিজ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ালটন প্লাজার কর্মীদের বি*-*রু*–দ্ধে

ফ্রিজ নিয়ে যাওয়ার সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামালও নষ্ট করা হয়। মানিকগঞ্জের সিঙ্গাইরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আসমা আক্তার।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন কর্মী বাড়ি থেকে ফ্রিজটি বের করে নিয়ে যাচ্ছেন। এ সময় এক নারীকে ঘরের ভেতরে গিয়ে ভালোভাবে দেখে আসতে বলা হয়, ফ্রিজ ছাড়া অন্য কিছু নেওয়া হয়েছে কি না।

এ সময় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ফ্রিজ ছাড়া ঘর থেকে আর কিছু নেওয়া হয়েছে কি না, তা ভালোভাবে দেখে নিতে। মোবাইল ফোনের বিষয়ে জানতে চাইলে ওই নারী জানান, সেটিও ন*/ষ্ট হয়ে গেছে।

ভিডিওর শেষ দিকে প্রশ্ন করতে থাকা ওই ব্যক্তিকেই বলতে শোনা যায়, বুধবারের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করলে ফ্রিজ ফিরিয়ে দেওয়া হবে।

পুরো ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *