ছেলের পরিবার ১২ লাখ টা’/কা যৌ”/তুক চাইলে দো’ষ নাই, কিন্তু মে’য়ে ১০ লা’খ টা/কা… more

ছেলের পরিবার ১২ লাখ টাকা যৌ”তুক চাইলে দোষ নাই, কিন্তু মেয়ে ১০ লাখ টাকা কাবিন চাইলেই দোষ।

ফেসবুকে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলেন মিম ও পারভেজ। এখন মিমকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে গিয়ে মিমের পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা যৌ”তুক দাবি করছে ছেলের বাবা। এমনই অভিযোগ তুলেছেন মিম আক্তার নামের ওই তরুণী।

মিমের অভিযোগ, ফেসবুকের মাধ্যমে পারভেজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারভেজ তাকে বলেন, তার বাবা যেহেতু এখন নির্বাচনে অংশ নেবেন, তাই এখন বিয়ে করলে পরিবার সহজেই মেনে নেবে।

সেই আশ্বাসে দুজন কোর্টের মাধ্যমে বিয়ে করেন এবং একটি ভাড়া বাসায় একদিন একসাথেও ছিলেন।

বিষয়টি জানাজানি হলে পারভেজের পরিবার তাদের মেনে নেওয়ার আশ্বাস দিয়ে পারভেজকে বাড়িতে নিয়ে যায়। এ সময় মিমের কাছ থেকে সাদা কাগজে তিনটি স্বাক্ষর নেওয়া হয়। তাকে বলা হয়, বাড়ি পৌঁছে দেওয়ার প্রমাণ হিসেবে এই স্বাক্ষর নেওয়া হচ্ছে। তবে কাগজে তখন কিছু লেখা ছিল না বলে দাবি করেন তিনি। পরবর্তীতে সেখানে কিছু লেখা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

পরিবারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, তাকে পারিবারিকভাবে পুত্রবধূ হিসেবে গ্রহণ করা হবে এবং কাজীর মাধ্যমে আবারও বিয়ে পড়ানো হবে।

ছেলের বাবার কথায় বিশ্বাস করে বাড়ি ফিরে যান মিম। কিন্তু এরপর থেকে পারভেজের সঙ্গে আর যোগাযোগ করতে দেওয়া হয়নি তাকে। যোগাযোগ করতে না দেওয়ার কারণ হিসেবে বলা হতো, ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে না হওয়ায় তাদের কথা বলা যাবে না।

পরবর্তীতে মীমাংসার কথা বলে তৃতীয় ব্যক্তির মাধ্যমে মিমের পরিবারের কাছে ১২ লাখ টাকা যৌ”তুক দাবি করা হয় বলে অভিযোগ।

মেয়ের পরিবার একসঙ্গে বসে বিষয়টি সমাধানের প্রস্তাব দিলেও ছেলের পরিবার তাতে রাজি হয়নি বলে জানান মিম।

আমার কথা হচ্ছে, ছেলে নিজের পছন্দে একটি মেয়েকে বিয়ে করেছে, সেখানে ছেলের বাবা কেন ১২ লাখ টাকা যৌ”তুক দাবি করবেন?

অথচ কোনো মেয়ে বিয়ের সময় ১০ লাখ টাকা কাবিন চাইলে কিছু মানুষ তেলে-বেগুনে জ্বলে ওঠেন।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *