প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লো’কসানে আছে বিপিসি: চেয়ারম্যান…See More

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, প্রতি লিটার ডিজেলে বিপিসি ৯০ টাকা লোকসানে আছে। তাই দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।সোমবার ২১ সেপ্টেম্বর এ কথা জানান বিপিসি চেয়ারম্যান।

এর আগে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে রোববার ২০ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই দাম আজ সোমবার ২১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

নতুন দামবৃদ্ধির আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। তবে নতুন দাম অনুযায়ী, এখন ডিজেলের দাম বেড়ে লিটারপ্রতি ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মা/র্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মা/র্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

মোহনা টিভি একটি বেসরকারি মালিকানাধীন বাংলাদেশি বাংলা ভাষার স্যাটেলাইট ও কেবল টেলিভিশন চ্যানেল, যা ১১ নভেম্বর ২০১০ সালে যাত্রা শুরু করে। এর প্রধান কার্যালয় ঢাকার মিরপুরের পল্লবীতে অবস্থিত। চ্যানেলটি সংবাদ, বিনোদন, নাটক, টক শো, সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের অনুষ্ঠান সম্প্রচার করে, যার লক্ষ্য বাংলাদেশের সর্বত্র বাংলা সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরা।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *