কিভাবে একটা আইফোন অপ্রতিমের জীবন কেড়ে নিলো সেটার বর্ননা দিলেন পুলিশ সুপার৷
সিসিটিভি ফুটেজে সবার আগে দেখা যায় অপ্রতিম তুহিনে সঙ্গে বের হয়েছিল৷ সে সময় অপ্রতিমের হাতে তার মায়ের আইফোনটা ছিলো৷
এই অপ্রতিমের সাথে তুহিনের আগ থেকেই ভালো বন্ধুত্ব ছিলো। মানে জুনিয়র সিনিয়র ফ্রেন্ড৷ তুহিন পড়াশোনা ছেড়ে ড্রপআউট ছিলো এবং তার সাথে বাকিরাও এমনই ছিলো৷
শুরুতে অপ্রতীমকে তারা লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। এরপর আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাঁধা দিলে তুহিনের সঙ্গে ধস্তাধস্তি হয় অপ্রতিমের। পরে তুহিনের বাকি বন্ধু ফাহাদ ও কামরুল লা%ঠি দিয়ে অপ্রতিমের মাথায় বারবার আ-ঘা-ত করেন। একপর্যায়ে তার মৃ%ত্যু নিশ্চিত হলে, আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এই তুহিন কিন্তু আরো আগে বাইক চুরি করছিল একটা ছেলের৷ তখন তার নামে মামলা করতে গেলে পুলিশ জানান৷ তুহিনের কিছুই করতে পারবে না কারণ তুহিনের হাত অনেক লম্বা৷
এই চো%র তুহিনকে তখন থামানো গেলে সে আজ খু%নি হয়ে উঠতো না৷ এ রাষ্ট্র সমাজ পুলিশ তুহিনকে বানালো খু%নি৷ আর অপ্রতিমের মতন ছেলেকে পাঠালো কবরে৷
সবকিছু তো এখন প্রমান হলো৷ এখন দেখবো রাষ্ট্র কি বিচার করে৷ যদিও এই দেশে বিচার চাহিয়া লজ্জা দিবেন না 🙂