ফ্যা’সিবাদ ফি’/রে আ’সার প’থ তৈ’রি করছে জা’মায়াত-শি’বির…see more

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হচ্ছে।বিরোধী দলের লংমা/র্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে লংমা/র্চ করতে হবে? লংমা/র্চের নামে বিরোধী দল এখন লং ড্রাইভ করছে।

শুক্রবার লক্ষ্মীপুর শহরের জোসনা খালের পাঁচ কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, চট্টগ্রামে লংমা/র্চ করার পর বিরোধী দল সংসদে এসে বলেছে, ভুল হয়েছে। তাহলে লংমা/র্চের প্রয়োজনটা কী ছিল, সেই প্রশ্ন থেকেই যায়। তিনি বলেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার সময় ধ্বংসস্তূপের মাঝখান থেকে কাজ শুরু করেছে।পানি সম্পদমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও দেশের উন্নয়নে সরকার কাজ করছে। অথচ দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই বিরোধী দল রাজপথে বড় ধরনের কর্মসূচি দিচ্ছে। চট্টগ্রামের পর আবার উত্তরাঞ্চলে লংমা/র্চের কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, আন্দোলনের নামে দেশের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক অধিকার হলেও দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতিতে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল থাকা প্রয়োজন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমা/র্চ করে। এর ধারাবাহিকতায় আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমা/র্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *