ফেসবুকে রূ’পসী বাংলা টিভির একটা ইন্টারভিউ ভিডিও দেখলা…see more

ফেসবুকে রূপসী বাংলা টিভির একটা ইন্টারভিউ ভিডিও দেখলাম। বগুড়ার এক চেয়ারম্যানের সাক্ষাৎকার নিচ্ছিলেন এক আপু। তবে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে হতাশ হলাম। দেখলাম প্রচুর মানুষ সেখানে হা হা রিয়েক্ট দিয়েছে। কারণটা কী জানেন? শুধু তাঁর গায়ের রঙ আর বাহ্যিক রূপ! ২০২৬ সালে এসেও মানুষের মানসিকতা এই লেভেলে পচে আছে ভাবলে সত্যি করুণা হয়।🙂

পুরো ইন্টারভিউতে আপুটার শব্দের ব্যবহার ছিলো দেখার মতো। কোনো আঞ্চলিকতার টান বা কথার মধ্যে কোনো জড়তা ছিলো না।তাঁর কথা বলার স্টাইল আর বাচনভঙ্গি এতটাই চমৎকার ছিলো যে ঢাকার অনেক বড় বড় রিপোর্টারও তাঁর সামনে ফেল মারবে। ক্যামেরা আর পাবলিকের সামনে যেভাবে তিনি আত্মবিশ্বাসের সাথে কথা বলছিলেন, সেটাই ছিলো তাঁর আসল সৌন্দর্য।🌸

যারা শুধু গায়ের রঙ বা চেহারার দোহাই দিয়ে একটা মেয়ের ট্যালেন্টকে অবহেলা করে হা হা রিয়েক্ট দিচ্ছেন, তাদের মানসিকতার দ্রুত চিকিৎসা দরকার। মুখ দিয়ে সুন্দর কথা বলতে না পেরে অন্যের চেহারা নিয়ে ট্রল করা অসুস্থ মানসিকতার লক্ষণ। মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় থাকে না, থাকে তার কাজে আর যোগ্যতায়। এই আপুটি প্রমাণ করে দিয়েছেন যে যোগ্যতা থাকলে গায়ের রঙ কোনো বাধা নয়।

আমার নিজের গায়ের রঙও কালো। আর এই সমাজ যে কতটা নিষ্ঠুর, সেটা আমার চেয়ে ভালো আর কে জানবে? এই কালো রঙের কারণে জীবনে পদে পদে মানুষের অবহেলা আর কটু মন্তব্য শুনতে হয়েছে। কখনো ফিসফাস, কখনো বা সামনাসামনি উপহাস। শুনতে শুনতে একটা সময় নিজের ভেতরের সবটুকু আত্মবিশ্বাস জিরো হয়ে গিয়েছিল। আয়নার সামনে দাঁড়াতেও ভয় হতো, মনে হতো গায়ের রঙ কালো বলে হয়তো আমি আর দশটা মানুষের চেয়ে কম যোগ্য।

তবে এই আপুটিকে দেখে ভালো লাগলো। এই সমাজ যেখানে গায়ের রঙ দিয়ে মানুষের বিচার করে, সেখানে তিনি নিজের অসাধারণ যোগ্যতা, তুখড় বাচনভঙ্গি আর পাহাড়সম আত্মবিশ্বাস নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। সমাজের তৈরি করা তথাকথিত “ফর্সা মানেই সুন্দর” এই নোংরা দেয়ালটাকে তিনি এক তুড়িতে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন, চামড়ার রঙে কিচ্ছু আসে যায় না, আসল জোর থাকে মগজে আর যোগ্যতায়!

যারা আজ তাঁর রূপ নিয়ে হাসাহাসি করছে, তারা আসলে মানসিকভাবে দেউলিয়া। গায়ের রঙ কালো হলেও যে মাথা উঁচু করে, সমাজে নিজের রাজত্ব তৈরি করা যায়, এই আপুটি আজ আমার মতো কোটি মানুষের জন্য তার অনুপ্রেরণা।

রূপ তো কদিন পর নষ্ট হয়ে যাবে ভাই, কিন্তু এই গুণ আর গলার জোর সারাজীবন থাকবে। আপুটার জন্য মন থেকে শুভকামনা। আপনি এভাবেই আপনার ধারালো উপস্থাপনা দিয়ে এগিয়ে যান, আর চামড়া-বিলাসী সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে দি

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *