একটা সংসার ভা’ঙ’’তে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। হাতে কলম, সামনে ডি’ভো’’র্স পেপার। ঠিক তখনই এমন কিছু ঘটল, যা দেখে হাজারো মানুষের চো’’খ ভিজে গেছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেয়েটি ডি’ভো’র্সে’’র কাগজে সই করার জন্য কলম হাতে নেয়। কিন্তু সই করে না। কলম ধরা অবস্থায় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের স্বামীর দিকে। ওই দৃষ্টিতে কী ছিল? রাগ, অভিমান, কষ্ট, নাকি হারিয়ে ফেলার ভয়? হয়তো সবকিছুই। যে মানুষটার সঙ্গে সংসার শুরু করেছিল, তাকে ছেড়ে দেওয়ার আগের মুহূর্তে মানুষ এভাবেই তাকিয়ে থাকে।
এরপর ঘটে সেই মুহূর্ত। স্বামী মেয়েটির হাত থেকে কলমটা ফেলে দেয়। শুধু একটা ছোট্ট ইশারা। আর ওই এক ইশারাতেই ভে’’ঙে পড়ে মেয়েটির সব শক্ত খোলস। কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকে, তারপর আর নিজেকে সামলাতে পারে না। কা’ন্না’ভে’’জা চোখে দৌড়ে এসে জ’ড়ি’’য়ে ধ’’রে স্বামীকে। ছেলেটিও হাসিমুখে স্ত্রীকে বুকে টেনে নেয়।
আশেপাশে যারা ছিল, সবার চোখেমুখে তখন হাসি। যেখানে কয়েক মিনিট আগেও ছিল থমথমে পরিবেশ, সেখানে এখন স্বস্তির নিঃশ্বাস। একটা সংসার ভে’’ঙে যাচ্ছিল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আবার টিকে গেল। অনেকেই বলছেন, এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি।
এখন একটু মেয়েটির কথা বলি। কলম হাতে নেওয়া সহজ, কিন্তু শেষ মুহূর্তে সেই কলম নামিয়ে রাখা, নিজের জেদ আর অভিমানকে হারিয়ে দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব না। এর জন্য বিশাল মনের দরকার। মেয়েটি প্রমাণ করেছে, সম্পর্ক বাঁচাতে নত হওয়া দুর্বলতা না, এটাই আসল শক্তি। যে মানুষটা অহংকার ছেড়ে ভালোবাসাকে বেছে নিতে পারে, সে-ই আসলে জেতে। তার এই সিদ্ধান্তের জন্য সত্যিই তাকে সালাম।
আর ছেলেটিকেও বলতে হয়। ঝগড়া, দূরত্ব, কাগজ আর কলম পর্যন্ত যাওয়ার পরেও সে হাল ছাড়েনি। একটা ইশারায় বুঝিয়ে দিয়েছে, “আমি তোমাকে ছাড়তে চাই না।” সম্পর্কে এই কথাটুকুই অনেক সময় সবচেয়ে বেশি দরকার হয়।
তাই বলছি, রাগের মাথায় কাগজে সই করার আগে একবার থামুন। দুজন মুখোমুখি বসুন। নিজের ভুল মেনে নিন। দরকার হলে পরিবারের বড়দের সাহায্য নিন। যেভাবেই হোক, সংসার টিকিয়ে রাখার চেষ্টা করুন। ছোটখাটো বিষয়ে সংসার ভাঙা কোনোভাবেই ঠিক না।
ভিডিওর এই দম্পতির সংসার সুখের হোক, এই দোয়া রইল।