দেবরের অত্যাচারে অতিষ্ঠ! অবশেষে পাঁচ বছরের প্রেমিকের হাত ধরে পালিয়ে এসে কোর্টে বিয়ে করলেন প্রবাসীর স্ত্রী সাদিয়া!
ঘটনাটি কক্সবাজারের বালুখালী এলাকার। সাদিয়া নামের ওই নারী বিয়ের পর এক ভিডিও বার্তায় দাবি করেন, তাঁর দেবর দীর্ঘদিন ধরে তাঁকে বিরক্ত করতেন এবং বিভিন্ন খারাপ কাজের প্রস্তাব দিতেন। এসব সহ্য করতে না পেরে তিনি সাইদুল করিমের সঙ্গে চলে এসেছেন। পাশাপাশি তিনি বলেন, “কেউ আমাদের খুঁজবেন না, আমরা সুখে আছি।”
অন্যদিকে সাইদুল করিম জানান, তাঁদের মধ্যে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল সাদিয়া তাঁকে ফোন করে উখিয়ায় আসতে বলেন। পরে সেখান থেকে তাঁরা একসঙ্গে এসে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন।
তবে ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন! সত্যিই যদি দেবরের আচরণে অতিষ্ঠ হয়ে থাকেন, তাহলে স্বামীকে বিষয়টি না জানিয়ে সরাসরি পাঁচ বছরের পুরোনো প্রেমিকের সঙ্গে চলে আসার কারণ কী? আবার বিয়ের পরেও দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার বিষয়টিও সামনে আসছে।
এখন প্রশ্ন হচ্ছে, সাদিয়া কি সত্যিই দেবরের বিরক্তিতে অতিষ্ঠ হয়ে প্রেমিকের হাত ধরে নতুন জীবন বেছে নিয়েছেন, নাকি এর পেছনে আগে থেকেই কোনো পরিকল্পনা ছিল?
আপনার কী মনে হয়? মন্তব্য করে নিজের মতামত জানান।