মেয়েটির কি পরিমাণে সাহস রে ভাই
প্রেমিককে বিয়ে করার দাবিতে ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়েন ১৯ বছর বয়সী তরুণী! প্রায় চার ঘণ্টা ধরে টাওয়ারের ওপর অবস্থান করেও নিচে নামতে রাজি হননি তিনি। শেষ পর্যন্ত প্রেমিকের সঙ্গে ভিডিও কলেই সম্পন্ন হলো তাদের নিকাহ!
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচে। জানা যায়, সাহিবা বেগম মেহেক নামের ওই তরুণী প্রেমিক নুরুদ্দিনকে বিয়ে করার দাবিতে ১০০ ফুট উঁচু একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েন। এ সময় পুলিশ ও স্বজনরা তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
একপর্যায়ে মুম্বাইয়ে অবস্থানরত প্রেমিক নুরুদ্দিনের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করা হয়। পরে স্থানীয় এক মৌলবি ভিডিও কলের মাধ্যমেই তাদের নিকাহ সম্পন্ন করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পরই টাওয়ার থেকে নিচে নামতে রাজি হন মেহেক।
পরে নারী পুলিশ সদস্যরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। এ ঘটনায় পুলিশ দুই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সেলিং করে এবং শেষ পর্যন্ত মেহেককে তার মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেয়।
প্রেমের টানে ১০০ ফুট উঁচু টাওয়ারে ওঠা, আর শেষ পর্যন্ত ভিডিও কলেই বিয়ে—ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে!