২০২১ সালের ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে বিনামূল্যে ম%%দ পান করতে চাওয়াকে কেন্দ্র করে ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান পরীমনি। পরবর্তী সময়ে সেই ঘটনা মামলা পর্যন্ত গড়ায়।🤔
এরপর ওই বছরের ৪ আগস্ট রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যা*ব। বিপুল পরিমাণ দুষ্টু পানিসহ তাঁকে আটক করা হয়। কয়েক দফা রি*মান্ড এবং প্রায় এক মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি।
এর মধ্যেই পুলিশের এডিসি গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দেন পরীমনি। সাকলায়েনের সরকারি বাসভবনে পরীমনির দীর্ঘ সময় অবস্থানের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে চাকরি হারান সাকলায়েন।
আজ আবার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মাত্র ৩০ সেকেন্ডে অন্তত ১৬ বার গা*লিগা*লাজ এবং এর পরপরই ফেসবুকে আপত্তিকর ও অ*শালীন পোস্ট৷
এগুলো ছাড়াও যে জিনিসে পরীমনির অস্কার পেয়েছে সেটা হলো তার বিয়ে৷ ইসলামে ছেলেদের চারটা বিয়ের নিয়ম থাকলেও পরীমনি সেটা নারীদের জন্যে সিরিয়াস নিয়ে নিছে৷
পরীমনির স্বামী বা প্রেমিক সংখ্যা কতজন এটা গুগল নিজেও বলতে পারবে না৷
১. ইসমাইল হোসেন (২০১০–২০১২)
২. ফেরদৌস কবীর সৌরভ (২০১২–২০১৪)
৩. তামিম হাসান (২০১৯–২০২০)
৪. কামরুজ্জামান রনি (২০২০)
৫. শরিফুল রাজ (২০২১–২০২৩)
এত কিছুর পরও পরীমনি আজ সমাজের একশ্রেণির নারীর কাছে আইডল! কেউ তাঁকে বলেন সাহসী নারী, কেউ বলেন প্রতিবাদী নারী৷
কিন্তু প্রশ্ন হচ্ছে, সাহসী নারী হওয়ার সংজ্ঞাটা আসলে কী?
নিজের ইচ্ছেমতো চলা, প্রকাশ্যে গালিগালাজ করা, বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো কিংবা কোনো সমালোচনার ঊর্ধ্বে নিজেকে মনে করাই কি সাহসিকতা?
একজন নারী সাহসী হবেন, এতে আপত্তির কিছু নেই। বরং নারীদের সাহসী হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু সাহসিকতা আর স্বেচ্ছাচারিতা কখনো এক জিনিস হতে পারে না।
দুঃখজনক বিষয় হলো, আমাদের সমাজে এখন এমন একটা শ্রেণি তৈরি হয়েছে, যারা ব্যক্তির ভালো-মন্দ বিচার না করেই তাঁকে আইডল বানিয়ে ফেলে। কারও বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করলেই যেন নারীর স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা হয়ে যায়!
যেখানে ব্যক্তিত্ব, শালীনতা, দায়িত্ববোধ ও আত্মসম্মানকে আদর্শ হিসেবে তুলে ধরার কথা, সেখানে বিতর্কিত কর্মকাণ্ডকে সাহসিকতার সার্টিফিকেট দেওয়া হচ্ছে।
তাহলে প্রশ্ন থেকেই যায়, আগামী প্রজন্মের নারীদের সামনে আমরা আসলে কেমন আদর্শ তুলে ধরছি?
নারীর স্বাধীনতা অবশ্যই জরুরি, কিন্তু স্বাধীনতার নামে সবকিছুকে মহিমান্বিত করার কোনো প্রয়োজন নেই।