মাদ্রাসাছা’/ত্রীকে ধ/র্ষ’/ণের দায়ে শি’ক্ষকের বি’/রুদ্ধে যে রায় দিল আ’/দালত … more

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাংলাটিভি লাইভ

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।

আদালত সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য বুধবার দিন ধার্য করা হয়। শুনানির সময় প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী নিজের জীবনের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার প্রস্তাব দিয়ে মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত তার সেই আবেদন গ্রহণ করেননি।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর শিশুটিকে প্রতিষ্ঠানে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। একপর্যায়ে সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের শরণাপন্ন হলে ১১ বছর বয়সী শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং ৬ মে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

এদিকে বিচারিক কার্যক্রম চলার মধ্যেই গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি।

পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদনে নবজাতকের ডিএনএর সঙ্গে আসামি আমান উল্লাহ সাগরের ডিএনএর ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

এই ডিএনএ প্রতিবেদন মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হয়। অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে প্রধান আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর আসামিকে খালাসের রায় দেন আদালত।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *