বেতন বাড়ানো দাবি করা এটা শ্র’/মিকদের যৌ’/ক্তিক আছে… more

বেতন বাড়ানো দাবি করা এটা শ্রমিকদের যৌক্তিক আছে কিন্তু গার্মেন্টসের ক্ষ*তি করা কলকারখানা যত কিছু আছে এগুলো ভা*ঙচু&র করে এগুলা কোনভাবেই ঠিক না, গার্মেন্ট যদি বন্ধ হয়ে যায় মালিকপক্ষ যে রকম ক্ষ*তি*র মুখে পড়বে,
তেমনি গার্মেন্টস শ্রমিক ও ক্ষ*তি*র মুখে পড়বে, আরো বেশি ক্ষ*তি হবে এই দেশের, কারণ গার্মেন্টসের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে,

কাজ নেই, বেতন নেই….১৪৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ!🙂

গার্মেন্টস সেক্টরে আবারও ভয়াবহ অস্থিরতা! শ্রমিক অসন্তোষ আর চরম নিরাপত্তাহীনতার জেরে একেবারে ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিল মালিকপক্ষ।
বিজিএমইএ আর বিকেএমইএ নেতাদের জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

কারখানায় কাজ করার মতো পরিবেশ না থাকায় মালিকপক্ষ সরাসরি শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করেছে। এর সোজা মানে হলো ‘নো ওয়ার্ক, নো পে’ অর্থাৎ কারখানা যতদিন বন্ধ থাকবে, শ্রমিকরা কোনো বেতন পাবেন না।
আন্দোলনের মূল ধাক্কাটা লেগেছে সাভার আর আশুলিয়া এলাকায়। শুধু আজকেই সেখানে ৫৫টি কারখানা পুরোপুরি বন্ধ ছিল, আর ৯২টি কারখানায় কোনোমতে আংশিক কাজ চলেছে। ভাঙচুরের ভয়ে মালিকরা আর কোনো ঝুঁকি নিতে চাইছেন না।
বেতন বাড়ানোর দাবিতে এই আন্দোলন চললেও, এই বিশৃঙ্খলার কারণে আসল আলোচনাই এখন আটকে গেল। মালিকপক্ষ মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
কিন্তু বিজিএমইএ সভাপতির সাফ কথা, কারখানার নিরাপত্তা না ফিরলে বেতন বাড়ানোর আলোচনা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না।
মালিকপক্ষের অভিযোগ, একটা স্বার্থান্বেষী মহল ইচ্ছে করে এই গণ্ডগোল পাকিয়ে শিল্পখাতটাকে ধ্বংস করতে চাইছে। এদিকে শ্রমিক নেতারাও মাঠের পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ।

আমাদের রপ্তানি আয়ের ৮০ ভাগেরও বেশি আসে এই গার্মেন্টস থেকে। পিক সিজনে এভাবে গণহারে কারখানা বন্ধ থাকলে বিদেশি বায়াররা মুখ ফিরিয়ে নেবে, আর সেই ধাক্কা সামলানো পুরো দেশের জন্যই কঠিন হয়ে যাবে।
বাজারদরের যে অবস্থা, তাতে শ্রমিকদের বেতন বাড়ার দাবিটা যেমন যৌক্তিক, তেমনি কারখানা না বাঁচলে লাখ লাখ মানুষের চাকরিও থাকবে না। কারও উসকানিতে পা না দিয়ে দ্রুত আলোচনার টেবিলে বসে সমাধান বের করা আর কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে জরুরি।🙂
এ বিষয়ে আপনাদের মতামত কি???

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *