GPA-5 পেলেন জুলাই আন্দোলনে গ্রে’/ফতার হওয়া আলোচিত কিশোর ফাইয়াজ৷… more

GPA-5 পেলেন জুলাই আন্দোলনে গ্রেফতার হওয়া আলোচিত কিশোর ফাইয়াজ৷ ❤
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মাত্র ১৭ বছর বয়সে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ। গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড এবং দুই হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আদালতে নেওয়ার ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।
২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে সাদাপোশাকধারীরা তাকে তুলে নিয়ে যায়। কয়েক দিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ২৭ জুলাই পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হ%ত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয় এবং সাত দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।
#tulonbhai
তবে পরদিন তার জন্মনিবন্ধন ও এসএসসি সনদ আদালতে উপস্থাপন করে আইনজীবীরা জানান, ফাইয়াজ তখন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। পরে শিশু আদালত তার রিমান্ডের আদেশ বাতিল করেন। এমনকি পরবর্তী সময়ে হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষও স্বীকার করে, তাকে রিমান্ডে নেওয়া এবং দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনা ভুল ছিল।
সেই কঠিন সময়, গ্রেপ্তার ও নানা প্রতিকূলতা পেরিয়ে আবারও পড়াশোনায় মনোযোগী হন ফাইয়াজ। অবশেষে এইচএসসি পরীক্ষায় দারুণ ফলাফল অর্জন করলেন তিনি।
অভিনন্দন ফাইয়াজ! প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার এই গল্প আরও অনেক তরুণকে অনুপ্রাণিত করুক।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *