গ্রামের মানুষ নাকি সহজ সরল? আসেন আপনাদের এক সহজ সরল লোকের কাহীনি বলি 🤣🤣
এই লোকের নাম আবদুস ছাত্তার সে স্থানীয় জামায়াতকর্মী৷ তার কাছে বিধবা আছিয়া আসছিল ফ্যামিলি কার্ড করতে৷
ছাত্তার মিয়া ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নিছে বিধবা আছিয়া বেগমের কাছ থেকে৷ এর কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। বিধবা আছিয়ার ধারণা ছিল, সরকারি ফ্যামিলি কার্ডের জন্য এসব কাগজপত্র ও টিপসই নেওয়া হচ্ছে৷
কিন্তু কে জানতো ছাত্তার মিয়ার তলে তলে অন্য প্ল্যান ছিলো৷ কয়েকদিন পর এলাকায় খবর হয় ছাত্তার মিয়া আর আছিয়ার বিয়ে হয়েছে৷ এগুলো শুনে আছিয়া আকাশ থেকে পড়ে৷
এরপর বের হলো কাবিননামা। সেখানে দেনমোহর ২ লাখ ৫০ হাজার টাকা, ৫০ হাজার টাকা নাকি নগদও দেওয়া হয়েছে!
কিন্তু বিধবা আছিয়া বেগম বলছেন, “আমি তো বিয়েই করিনি!”
সাক্ষী বলছেন, “আমি সাক্ষীই হইনি!”
কাজি বলছেন, “আমি বিয়েই পড়াইনি!”
মানে ঘটনা এমন পর্যায়ে গেছে৷ বউ জানে না সে বউ, বর জানে সে বর, আবার সাক্ষী জানে না সে সাক্ষী, কাজি জানে না সে কাজি! 😂
মানে ঐ কি পরিমাণ ই-ব-লি-শ হইলে ফ্যামিলি কার্ডের নাম কইরা বেডিরে কাবিননামায় সই কইরা নিছে 😑
এরপরেও যদি বলেন গ্রামের মানুষ সহজ সরল৷ তাহলে বলবো ভাই আপনি সহজ সরল 🙂
=