বগুড়ার শিবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রী। ওই নারীর অভিযোগ, প্রেমের সম্পর্কের জেরে তিনি তাঁর প্রবাসী স্বামীর পাঠানো প্রায় ৭ লাখ টাকা প্রেমিককে দিয়েছেন। অভিযুক্ত যুবক পেশায় একজন রাজমিস্ত্রি।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী ফকিরপাড়ায়।
ওই নারীর দাবি, স্বামী প্রবাসে থাকার সুযোগে ওই যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তাঁরা একাধিকবার বগুড়ার হোটেল সেঞ্চুরিতে একান্তে দেখা করেন। পরে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাঁর কাছে টাকা চাইলে, স্বামীর পাঠানো টাকা থেকে প্রায় ৭ লাখ টাকা তাঁকে দেন বলে দাবি করেন নারী।
একপর্যায়ে প্রেমিক বিয়ে করার প্রতিশ্রুতি দিলে দুই সন্তানকে বাড়িতে রেখেই তাঁর সঙ্গে চলে আসেন ওই নারী। তাঁর ভাষ্য অনুযায়ী, বিয়ের উদ্দেশ্যে ওই যুবক তাঁকে কাজী অফিসেও নিয়ে যান। তবে কাবিনের টাকা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ওই নারী কাবিন হিসেবে ১০ লাখ টাকা দাবি করলে যুবক তাতে রাজি হননি বলে অভিযোগ।
ওই নারীর অভিযোগ, শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় যুবক তাঁর মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে তাঁকে মাঝরাস্তায় ফেলে চলে যান।
বর্তমানে বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে অনশন করছেন ওই নারী। তিনি বলেন, “এখন আমার আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। যতক্ষণ পর্যন্ত সে আমাকে বিয়ে না করবে, ততক্ষণ আমি এখানে অনশন করব।”
প্রেমের প্রতিশ্রুতি, লাখ লাখ টাকা লেনদেন আর কাবিন নিয়ে বিরোধ—সব মিলিয়ে ঘটনাটি এলাকায় নানা আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে