কোন কথা হবে না এরকম দেখলেই বিয়ে দিয়ে দিবেন, নন্দীগ্রামের মালঞ্চাপাড়া গ্রামে রাত ২টার দিকে ভাবিকে মশার কয়েল দিতে এসে শেষ পর্যন্ত মশারির ভেতরে ঢুকে পড়েন এক প্রতিবেশী যুবক! বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা দুজনকে হাতেনাতে ধরে ফেলেন।
এ সময় যুবকের দাবি, তিনি নাকি রাস্তা ভুল করে ঘরের ভেতরে ঢুকে পড়েছেন! তবে তার এমন ব্যাখ্যায় পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে।
পরে গ্রামবাসীরা মারধর কিংবা অপমান না করে দুজনকে মশারি থেকে বের করে আনেন। এরপর সকালে পরিবারের সম্মতিতে তাদের বিয়ের ব্যবস্থা করে দেন বলে জানা গেছে।
এদিকে রাত ২টায় রাস্তা ভুল করার এই কাণ্ড নিয়ে এলাকায় চলছে বেশ হাস্যরস ও আলোচনা! 😂😍