অনেকেই একটি প্রে’মিকা পায় না, আর এই শাহিন ভাই কাজটা করলো… more

অনেকেই একটি প্রেমিকা পায় না, আর এই শাহিন ভাই কাজটা করলো কি 🫣
একই প্রেমিক, অথচ প্রেমের গল্প দুই রকম! একজনের দাবি, দুই বছরের সম্পর্ক। অন্যজন বলছেন, মাত্র দুই মাসের প্রেম। এবার দুজনই একসঙ্গে হাজির হয়েছেন প্রেমিকের বাড়িতে, বিয়ের দাবিতে!
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামুলের ছেলে শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্কের দাবি করে গত দুই দিন ধরে তার বাড়িতে অবস্থান করছেন দুই তরুণী।
তাদের মধ্যে একজনের দাবি, দীর্ঘ দুই বছর ধরে শাহীনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। অন্যদিকে দ্বিতীয় তরুণীর দাবি, গত দুই মাস ধরে শাহীনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
একই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের দাবি করে দুই তরুণীর একসঙ্গে বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার ঘটনাটিকে অত্যন্ত বিব্রতকর বলে নিশ্চিত করেছেন।
আপনার মতে, এমন পরিস্থিতিতে শাহীন কী করবেন? কমেন্টে আপনার মতামত জানান।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *