অনেক বা’/চ্চাকে চু’/মা দিয়েছি, আমারে মা’/রার সা’হস আছে: ক্বারী তাশরীফ… more

অনেক বাচ্চাকে চুমা দিয়েছি, আমারে মারার সাহস আছে: ক্বারী তাশরীফ
মাদরাসাছাত্রীকে যৌ** নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের পক্ষে বক্তব্য দিতে গিয়ে অনেক বাচ্চাকে আমি চুমা দিছি, তাইলে আমারে মারার সাহস আছে? বলে মন্তব্য করেছেন হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ।
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তুলনায় শাস্তি বেশি হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জুবায়ের আহমাদ তাশরীফ বলেন, ‘মাদরাসা ভাঙচুর করবে কেন? তার বাপের প্রতিষ্ঠান নাকি এটা? উনি চুমু দেয় নাই, দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছিলেন। একজন ওস্তাদ, তার শিক্ষক তাকে কতটুকু ভালোবাসার পরে সে বলছে রেজাল্ট ভালো হওয়ার পরে বলছে তোমাকে চুমু দিব।’
তিনি বলেন, ‘আপনি চুরি করছেন, ইসলামের আইন হচ্ছে আপনার হাত কেটে দেওয়া। বিএনপির একজন কর্মকর্তা কথার কথা, সে হোটেলে আকাম করে ধরা খাইছে, এটার দায় কি তারেক রহমান সাহেব নিবে? জামায়াতের এক এমপি সাতক্ষীরায় ধরা পড়ছে আকাম করে, এটার দায় কি শফিকুর রহমান নেবে?
তাশরীফ নিজের প্রসঙ্গ টেনে বলেন, ‘এখন আমি যদি এই কথা বলি যে আমাদের অনেক বাচ্চাদেরকে আমি চুমা দিছি, তাইলে আমারে মারার সাহস আছে? ওরে তো আমারে মারার আগে ওরে খতম করে ফেলতো। আমার জায়গায় যদি হইতো, আমার সাথে যে ১০০ লোক থাকতো, তারে খতম করে দিত। কিন্তু সে এই জায়গায় আইসা যে কাজটা করছে, এই শাহজালাল রুমি আমার দুইটা ফেসবুক আইডি খেয়ে দিয়েছে। যাই হোক, এগুলো দিয়ে আমাদেরকে দমায় রাখতে পারবে না।’তিনি আরও বলেন, ‘এখন আমাদের পেজ মনে করেন বন্ধ হয়ে যাবে, কিন্তু এই কথা তো ঠিকই ছড়িয়ে যাবে। আমাদেরকে দমাতে পারবে না।
তিনি বলেন, ‘আমরা কোনো এক পক্ষে কথা বলতে চাই না। যদি ওই হুজুরের বিরুদ্ধে এমন কোনো দোষ পাওয়া যায়, তিনি ধ**ণ করেছেন বা করতে পারেন, তাহলে এমন মারা ঠিক ছিল। কিন্তু একটা চুমু দিবে এমন কথা বলার পরে এইভাবে মারে কিভাবে?’
রুমির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি যদি আমার সাথে ঘণ্টা কে ঘণ্টা টক শো করতে চান, আজকে এত সময় নাই, আমি সব বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ব্যাপার হচ্ছে, যতটুকু অপরাধ, শাস্তি ততটুকু হতে পারে। একজন ওস্তাদ, তার শিক্ষক তাকে কতটুকু ভালোবাসার পরে সে বলছে—রেজাল্ট ভালো হওয়ার পরে তোমাকে একটা চুমু দিব। চকলেটও দিয়েছে।
প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌ** নিপীড়ন সংক্রান্ত অভিযোগে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপালকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। টঙ্গীর আউচপড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় বুধবার (২১ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার শিক্ষকের নাম মুসলেউদ্দিন, যিনি ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন এই হাফেজ কারী জুবায়ের আহমাদ তাশরীফ।

Author: Barta Ghor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *