বিয়ের অনুষ্ঠানে আস্ত খাসি না পাওয়ায় বিয়ে না করেই চলে গেলেন জাপান প্রবাসী এই লাটসাহেব বর জুনায়েদ।
সোমবার (১৭ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে ঘটে গেল এক চরম ল’জ্জা’জ’ন’ক ঘটনা।
জাপান থেকে এসে ‘লাট সাহেব’ বর সেজে কনের বাড়িতে ঢুকে একটা খাসির জন্য পুরো বিয়ে ভে’’ঙে দিয়ে চলে গেলেন এই জুনায়েদ!
কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এই বর কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে বরণ করা হয়। সেখানেই ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত সবার সামনে বিরূপ মন্তব্য করে বসেন। পরে খদরে খাবার দেওয়ার সময় খাসি না থাকায় শুরু হয় তার অদ্ভুত আবদার—‘খাসি ছাড়া খাব না, খাসি না দিলে বিয়েও করব না!’
কনেপক্ষের আত্মীয়-স্বজন, উপস্থিত সবাই তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছেন। কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আমাকে আগে জানানো হলে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আগে কিছুই বলা হয়নি। এরপরও সবাই মিলে ছেলেটাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি।’
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো মা-বাবা চান না মেয়ের বিয়েতে এমন ঘটনা ঘটুক। ছেলেটির কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে।’
একটা মেয়ের পুরো জীবন, পরিবারের সব আয়োজন, আত্মীয়-স্বজনের অপেক্ষা—সবকিছু এক লহমায় ধ্বংস করে দিলেন শুধু একটা খাসির জন্য! জাপান থেকে এসে এমন আগ্রাসী, অহংকারী আচরণ করে বিয়ে ছেড়ে চলে যাওয়া—এটা কোনো মানুষের কাজ নয়, এটা চরম লজ্জাজনক!
মেয়েটির কথা একবারও ভেবেছেন কি? পরিবারের অপমান, সমাজের চোখে কীভাবে তাকাবে সেই মেয়ে? সব ঠিকঠাক মতো খেয়ে-দেয়ে শুধু খাসি না দেওয়ায় বিয়ে না করেই চলে যাওয়া—এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ‘লাট সাহেব’দের জন্য সমাজে কোনো জায়গা থাকা উচিত নয়!